ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশ পুলিশকে প্রত্যাহারের নির্দেশ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০২:০২ এএম

শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশ পুলিশকে প্রত্যাহারের নির্দেশ

কঙ্গো শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশ পুলিশকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। শান্তিরক্ষা মিশনগুলোতে চলমান অর্থ সংকটে পুলিশের সদস্যসংখ্যা কমানোর সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এমন নির্দেশ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

সম্প্রতি কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র থেকে বাংলাদেশ পুলিশের অবশিষ্ট কনটিনজেন্টকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) শাহাদত হোসেন।

তবে এক কর্মকর্তা জানান, বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য চিঠি পাঠানো হয়েছে। এ সংক্রান্ত কাজ পররাষ্ট্র মন্ত্রণালয় করে থাকে। এখানে পুলিশের কিছুই করার নেই।

জানা গেছে, ফেরতের নির্দেশ পাওয়া ১৮০ সদস্যের কনটিনজেন্টের মধ্যে ৭০ জন নারী পুলিশ কর্মকর্তা রয়েছেন। নভেম্বরের মধ্যে তারা দেশে ফিরে আসবেন। মাত্র দুই মাস আগে তারা সেখানে যোগ দেন। এক পুলিশ কর্মকর্তা জানান, আমাদের ইউনিট কমান্ডারকে মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছে। তবে কোনো চিঠি দেওয়া হয়নি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন