ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডে অন্তত ১০ ফায়ার ফাইটার আহত

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০৭:২১ পিএম

শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডে অন্তত ১০ ফায়ার ফাইটার আহত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০জন আহত হয়েছেন বলে জানিয়েছে ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদোন্নতি প্রাপ্ত)।

বিমানবন্দরের ৮ নম্বর গেটের সামনে আজ শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

ডিসি মহিদুল ইসলাম বলেন, ‘আহতদের মধ্যে প্রায় সবাই ফায়ার সার্ভিস কর্মী। তাঁরা আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত হয়েছে। তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

ডিসি মহিদুল বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী প্রায় ৫ হাজার সদস্য নিয়োজিত রয়েছেন। এখানে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, বিমানবাহিনী, আনসারসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনও রয়েছেন।’

এক প্রশ্নের জবাবে ডিসি মহিদুল বলেন, ‘প্রথমে কার্গো ভিলেজের ওয়ার হাউসে আগুনটি লেগেছিল। পরবর্তীতে কার্গো ভিলেজের পুরো জায়গায় ছড়িয়ে পড়েছে।’

ডিসি মহিদুল বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি। সেই সঙ্গে অগ্নিকাণ্ডের সূত্রপাতও জানা যায়নি।’

উল্লেখ্য, উল্লেখ্য, বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন আমদানি কার্গো ভিলেজ হাউসে শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের ৩৬টি ইউনিট কাজ করছে। এ ছাড়া বিমানবন্দর বাহিনীর দমকল ইউনিট, ঢাকা ওয়াসার গাড়িও দেখা যায়।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন