ঢাকা   বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মানবাধিকার লঙ্ঘনকারীরা যেন ভুক্তভোগী সাজতে না পারে: ডেপুটি স্পিকার

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পিএম

মানবাধিকার লঙ্ঘনকারীরা যেন ভুক্তভোগী সাজতে না পারে: ডেপুটি স্পিকার

ককাসের কর্মপরিধি সম্প্রসারণের লক্ষ্যে মানবাধিকার নিয়ে কাজ করা বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংগঠন, সংস্থা এবং বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করার ওপর গুরুত্বারোপ করেন সভাপতি ও সদস্যরা। এ ছাড়া এ বিষয়ে সভা, সেমিনার ও গবেষণাকর্মে ককাসের সদস্যদের অংশগ্রহণের বিষয়েও আলোচনা হয়।

ককাসের সভাপতি ফাহিমা নাসরিন এমপির সভাপতিত্বে বৈঠকে সদস্য হুমাম কাদের চৌধুরী, সাঈদ আল নোমান, মীর আহমাদ বিনকাসেম, মোহাম্মদ নাজিবুর রহমান, মো. আবুল হাসনাত, জহরত আদিব চৌধুরী, সানজিদা ইসলাম ও আন্না মিনজ অংশ নেন।

বৈঠক শেষে কমিটির সভাপতি ফাহিমা নাসরিন সাংবাদিকদের বলেন, দীর্ঘ সময় ফ্যাসিবাদের মধ্যে দিয়ে গেছে বাংলাদেশ। এ সময়ে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং এনকাউন্টারের নামে নদীতে লাশ ফেলে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। নুরু, জনিসহ অসংখ্য মানুষ এসব ঘটনার শিকার হয়েছেন। দেশের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও এসব ঘটনা এবং মানবাধিকার পরিস্থিতি আলোচিত হয়েছে।

ফাহিমা নাসরিন বলেন, জনগণের প্রকৃত ম্যান্ডেট নিয়ে দীর্ঘদিন পর সরকার গঠিত হয়েছে। মানুষের আশা ও প্রত্যাশার পরিপ্রেক্ষিতেই এ ককাস কাজ করবে। সংসদে এবং সংসদের বাইরে দেশের মানুষের মানবাধিকারসংক্রান্ত বিষয়গুলো নিয়ে কাজ করা হবে। মানুষ যেন স্বাধীনভাবে কথা বলতে ও মত প্রকাশ করতে পারে, নিজের অধিকার সম্পর্কে জানতে পারে এবং স্বাভাবিক মৃত্যুর নিরাপত্তা পায়, সেসব বিষয় নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ককাস কাজ করবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন