ওই রিটের পরিপ্রেক্ষিতে গত বছরের ৬ মে হাইকোর্ট রুল জারি করে নির্দেশনা দেন মনিটরিং কমিটি গঠনের ব্যবস্থা গ্রহণের জন্য। এ ছাড়া কি পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে তার হিসাব করে আদালতে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়।
মনজিল মোরসেদ বলেন, পরিবেশ আইন অনুসারে পরিবেশের লাইসেন্স ব্যতীত কোন শিল্পকারখানা পরিচালনা করা পরিবেশ আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। কিন্তু শিল্প মালিকরা আইনের তোয়াক্কা না করে দীর্ঘদিন থেকে ইটিপি ছাড়াই তাঁদের শিল্প প্রতিষ্ঠান পরিচালনা করে শীতলক্ষ্যা নদীর দূষণ করছেন। আদালত প্রায় এক বছর আগে প্রতিবেদন দিতে আদেশ দিলেও এখন পর্যন্ত তা দাখিল করা হয়নি। এ জন্য আবারও আবেদন করা হয়।





