ঢাকা   শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ, ব্যয় ৪৬৮৮ কোটি টাকা

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১১:৩০ এএম

৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ, ব্যয় ৪৬৮৮ কোটি টাকা

২০ ইঞ্চি কাটার সাকশন ড্রেজারের চারটির মধ্যে চারটির দরপত্র আহ্বান করা হয়েছে। অন্যদিকে ১৮ ইঞ্চি কাটার সাকশন ড্রেজারের ছয়টির মধ্যে চারটির দরপত্র আহ্বান করা হয়েছে এবং দুটি দরপত্র আহ্বানের অপেক্ষায় রয়েছে।

এ ছাড়া ১২ ইঞ্চি কাটার সাকশন ড্রেজার দুটি, ট্রেইলিং সাকশন হপার ড্রেজার একটি, পন্টুন মাউন্টেড গ্র্যাব ড্রেজার একটি ও ১০ ইঞ্চি অ্যাম্ফিবিয়ান টাইপ কাটার সাকশন ড্রেজার নয়টি সংগ্রহের পরিকল্পনা রয়েছে।

প্রকল্পের তথ্য অনুযায়ী, এসব ড্রেজারের কয়েকটির সংগ্রহ কার্যক্রম বিভিন্ন পর্যায়ে রয়েছে। বিশেষ করে হপার ড্রেজার ও গ্র্যাব ড্রেজার সংগ্রহের কাজ চলমান রয়েছে।

ড্রেজারের পাশাপাশি এসব যন্ত্র পরিচালনায় প্রয়োজনীয় ক্রেনবোট, টাগবোট ও অন্যান্য সহায়ক জলযান সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, ২৩টি ক্রেনবোট ও ১৭টি টাগবোট সংগ্রহ করা হবে। ক্রেনবোটের মধ্যে ২৮ ইঞ্চি, ২৪ ইঞ্চি, ২০ ইঞ্চি, ১৮ ইঞ্চি ও ১২ ইঞ্চি কাটার সাকশন ড্রেজারের উপযোগী বিভিন্ন ধরনের জলযান রয়েছে।

অন্যদিকে ২৫ টন, ৭ টন ও ১২ টন বোলার্ড পুলের টাগবোট সংগ্রহের পরিকল্পনা করা হয়েছে।

এ ছাড়া প্রকল্পের আওতায় ১০টি স্পিডবোট, একটি কু-হাউজবোট, ১৫টি পাইল ক্যারিং ডাম্ব বার্জ, একটি হাই স্পিড কেবিন ক্রুজার, একটি কেবিন ক্রুজার, একটি ওয়েল ক্লিনিং ভেসেল, চারটি রিভার ক্লিনিং ওয়ার্কবোট, নয়টি অ্যাম্ফিবিয়ান টাইপ কাটার সাকশন ড্রেজারের হাউজবোট, ১২টি ডং বুম অ্যাডাপ্টারের পন্টুন, ১১টি টার্মিনাল পন্টুন ও একটি সহায়ক পন্টুন সংগ্রহের পরিকল্পনা রয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন