ঢাকা   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নামের মিলে কারাগারে থাকা আলমাসকে মুক্তির নির্দেশ হাইকোর্টের

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পিএম

নামের মিলে কারাগারে থাকা আলমাসকে মুক্তির নির্দেশ হাইকোর্টের

নামের মিলে অস্ত্র মামলায় কারাগারে থাকা নিরপরাধ মো. আলমাসকে অবিলম্বে মুক্তি দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আলমাসের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার বেঞ্চ এ আদেশ দেন।

রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট তানভীর আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মহিউদ্দিন হানিফ।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৪ সালে একটি অস্ত্র মামলায় পলাতক আসামি ঢাকার দোহারের মো. আলমাছকে ১০ বছর কারাদণ্ড দেন বিচারিক আদালত। রায়ের ২১ বছর পর ২০২৫ সালের নভেম্বরে পুলিশ মো. আলমাসকে গ্রেপ্তার করে। তবে নিজেকে নির্দোষ দাবি করে রিট করেন কারাগারে থাকা আলমাস।

ওই রিটের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তার তত্ত্বাবধানে একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে অনুসন্ধান করতে নির্দেশ দেন হাইকোর্ট।

নির্দেশ অনুযায়ী অনুসন্ধান করে হাইকোর্টে প্রতিবেদন জমা দেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার হয়ে এক বছর ধরে কারাগারে থাকা মো. আলমাস এবং দণ্ডপ্রাপ্ত মো. আলমাছ দুজন ভিন্ন ব্যক্তি। প্রকৃত আসামি কানাডায় অবস্থান করছেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন