ঢাকা   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মানবতাবিরোধী অপরাধে হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পিএম

মানবতাবিরোধী অপরাধে হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

দুইজনকে বিচারবহির্ভূতভাবে হত্যাকাণ্ডের অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। তাদের বিরুদ্ধে আগামী ৭ ডিসেম্বর যুক্তি–তর্ক উপস্থাপন শুরু হবে।

আজ বৃহস্পতিবার এ মামলায় সাক্ষ্যগ্রহণ শেষে যুক্তি–তর্ক উপস্থাপনের জন্য এ দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

মামলার চার আসামির মধ্যে বরিশালের উজিরপুর থানার সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাহাবুল ইসলাম ও মো. জসিম উদ্দিন গ্রেপ্তার রয়েছেন। পলাতক রয়েছেন আসামি আবুল হাসানাত আবদুল্লাহ এবং বরিশালের সাবেক পুলিশ সুপার (এসপি) এ কে এম এহসানউল্লাহ।

আবুল হাসানাত আবদুল্লাহ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপাতো ভাই।

২০১৫ সালে বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক টিপু হাওলাদার এবং একই উপজেলার জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা–জাসাসের সাংগঠনিক সম্পাদক কবির মোল্লাকে বিচারবহির্ভূতভাবে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

ওই ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ৩১ মার্চ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। পরে ২০ মে অভিযোগ গঠন করা হয় আসামিদের বিরুদ্ধে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন