ঢাকা   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও দুই এসপির বদলি

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পিএম

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও দুই এসপির বদলি

চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) কুদ্দুস চৌধুরীকে সরিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন ডিএমপির উপকমিশনার (ডিসি) মোহাম্মদ শামসুল হক।

আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ বদলির তথ্য জানানো হয়।

একই আদেশে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি মিয়া মাসুদ করিমকে পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি করা হয়েছে। এ ছাড়া বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

অপর এক প্রজ্ঞাপনে দুই জেলার পুলিশ সুপার (এসপি) পদে রদবদল আনা হয়েছে। ফেনীর বর্তমান পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের পুলিশ সুপার এবং গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনীর পুলিশ সুপার করা হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন