ঢাকা   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শব্দদূষণ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ হাইকোর্টের

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পিএম

শব্দদূষণ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ হাইকোর্টের

শব্দদূষণ নিয়ন্ত্রণে আতশবাজি ও হর্নের ব্যবহার নিয়ন্ত্রণ এবং নীরব এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে শব্দদূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এ ছাড়া প্রযোজ্য আইন, বিধিমালা ও বিল্ডিং কোড অনুযায়ী নীরব এলাকাসহ নির্মাণকাজ, শিল্পপ্রতিষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, উৎসব ও যানবাহন থেকে সৃষ্ট শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন এবং তা যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ রুলসহ আদেশ দেন। বেলার পক্ষে ছিলেন ব্যারিস্টার মো. আশরাফ আলী। সঙ্গে ছিলেন আইনজীবী হাসানুল বান্না। আদেশের বিষয়টি নিশ্চিত করে হাসানুল বান্না বলেন হাইকোর্ট ৫ দফা নির্দেশনা দিয়েছেন ও তিনমাস পর আদালতে প্রতিবেদন দিতে বলেছেন।

হাইকোর্টের ৫ দফা নির্দেশনার মধ্যে রয়েছে— নীরব এলাকায় যথাযথ চিহ্ন বা সাইনবোর্ড স্থাপন, নীরব এলাকার জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী সংগঠনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ ও মতবিনিময়, বিভিন্ন কর্মসূচির মাধ্যমে চালক, নির্মাণস্থলের ব্যবস্থাপক ও শব্দদূষণ সৃষ্টির সম্ভাব্য অন্যান্য ব্যক্তিদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা এবং বিধিলঙ্ঘনকারীদের বিরুদ্ধে যৌথ ও নিয়মিত অভিযান পরিচালনা করা। অপ্রয়োজনীয় হর্ণের ব্যবহার বন্ধে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ এর বিধি ৬ এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ধারা ৪৫ অনুযায়ী নিয়মিত অভিযান পরিচালনা এবং জনসচেতনতামূলক প্রচারণা নিশ্চিত করা। আতশবাজি ও পটকার ব্যবহার নিয়ন্ত্রণ করা। শব্দদূষণ সংক্রান্ত জনসাধারণের অভিযোগ ও অসন্তোষ নিষ্পত্তির জন্য হটলাইন নম্বর চালু এবং প্রাপ্ত অভিযোগের বিপরীতে গৃহীত ব্যবস্থা উল্লেখপূর্বক রেজিস্টার সংরক্ষণ করা। টেলিভিশন, রেডিও, সংবাদপত্র, সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করা।

নির্দেশনা বাস্তবায়ন করে তিন মাসের মধ্যে প্রতিবেদন দিতে পুলিশের মহাপরিদর্শক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন