ঢাকা   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শেখ হাসিনার পুনর্বিচারের আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১০ পিএম

শেখ হাসিনার পুনর্বিচারের আইনগত সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুনর্বিচারের আইনগত সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

চিফ প্রসিকিউটর বলেন, এটাকে বলা হয় ডি নোভো ট্রায়াল। মানে একবার বিচার হয়ে গেছে, সেটার পুনর্বিচার। এই বিচার বাংলাদেশে ছিল, ভারতে ছিল, পাকিস্তানেও ছিল। ভারত এটা বাতিল করেছে। বাংলাদেশ-পাকিস্তানও বাতিল করেছে। যে দেশ এটা চর্চা করে না, তারা আরেকটা দেশকে এই বিচারের জন্য উপদেশ করে কীভাবে? বাংলাদেশে ডি নোভো ট্রায়ালের কোনো প্রসিডিউর নেই।

আমিনুল ইসলাম বলেন, ভারত শেখ হাসিনার মামলার বিচারকার্যক্রমের শুরু থেকেই সবকিছু জানে। তাদের আশ্রয়ে-প্রশ্রয়ে তিনি আছেন। তখন তারা তাদের এই অতিথিকে কেন উপদেশ দিল না বাংলাদেশে গিয়ে বিচার মোকাবিলার। কেন বলল না যথাসময়ে গিয়ে আপিল করতে। বিচারের সময় পার করে, আপিলের সময় পার করে এখন বাংলাদেশকে পুনর্বিচারের উপদেশ করছে। এসব উদ্ভট বক্তব্য তাঁরা প্রত্যাখ্যান করছেন।

আপিলের বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, বর্তমান সরকার আপিলের বিধান পরিবর্তন করেনি। এটা আওয়ামী লীগ সরকারের প্রণীত আইন। এই আইনের মাধ্যমে ২০২৪ সালের আগ পর্যন্ত তারা এই ট্রাইব্যুনাল পরিচালনা করেছে। আইনে যদি না থাকে, তাহলে সরকার ইচ্ছা করলেও দিতে পারবে না।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন