ঢাকা   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পল্লবীতে শিশুকে ধর্ষণ–হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্নাকে খালাস

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০১:২১ পিএম

পল্লবীতে শিশুকে ধর্ষণ–হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্বপ্নাকে খালাস

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় আসামি সোহেলের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। সেইসঙ্গে অপর আসামি ও সোহেলের স্ত্রী স্বপ্নাকে খালাস দেওয়া হয়েছে।

ডেথ রেফারেন্স ও আসামিদের করা জেল আপিলের শুনানি শেষে আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চে এ রায় দেন। এ সময় নিহত শিশুর বাবা আদালতে উপস্থিত ছিলেন।

গতকাল সোমবার শুনানি শেষে রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী ও সৈয়দ ইজাজ কবির। আসামিপক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। এর আগে গত ১৬ জুন দুই আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ দেন হাইকোর্ট।

চলতি বছরের ১৯ মে শিশুটিকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটে। পরে ওইদিন পল্লবীর একটি ফ্ল্যাট থেকে শিশুটির খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর পরই বাসা থেকে স্বপ্না আক্তারকে আটক করা হয়। তবে তার আগেই মূল আসামি ও স্বপ্নার স্বামী সোহেল শৌচাগারের গ্রিল কেটে পালিয়ে যান। পরে ওই দিনই সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

ওই ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা করেন। শিশুটির বাবার করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়ে গত ৭ জুন রায় দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। পাশাপাশি আসামি সোহেল রানাকে ৫ লাখ ও স্বপ্নাকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

গত ৯ জুন মামলার নথি পাঠানো হয় হাইকোর্টে। আর মাত্র ২ কর্মদিবসে ওই মামলার পেপারবুক প্রস্তুত করা হয়। পরে রায়ের বিরুদ্ধে কারা কর্তৃপক্ষের মাধ্যমে ১১ জুন পৃথক জেল আপিল করেন দুই আসামি। গত ১৪ জুন তা শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন