ঢাকা   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

শেখ পরিবারের বিরুদ্ধে দুদকের ২৪ মামলা, আসামি ২ শতাধিক

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পিএম

শেখ পরিবারের বিরুদ্ধে দুদকের ২৪ মামলা, আসামি ২ শতাধিক

ক্ষমতার অপব্যবহার করে প্লট বরাদ্দ, অবৈধ সম্পদ অর্জন, অর্থ আত্মসাৎ ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ২৪টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলাগুলোতে শেখ পরিবারের অন্তত ১৪ সদস্যসহ আসামি করা হয়েছে দুই শতাধিক ব্যক্তিকে।

ইতিমধ্যে এসব মামলার সাতটিতে অভিযোগপত্র দিয়েছে দুদক। বাকি ১৭টি মামলা এখনো তদন্তাধীন। সেই সঙ্গে এসব মামলায় জমি, বাড়ি, ফ্ল্যাট ও ব্যাংক হিসাবসহ বিপুল পরিমাণ সম্পদ জব্দের পাশাপাশি পরিবারের চার সদস্যের বিরুদ্ধে রেড নোটিশ জারির উদ্যোগও নেওয়া হয়েছে।

আজকের পত্রিকাকে এসব তথ্য জানিয়েছেন দুদক সচিব মো. সাইদুর রহমান খান।

দুদক সচিব বলেন, শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মোট ২৪টি মামলা হয়েছে। এর মধ্যে ১৭টি তদন্তাধীন এবং সাতটি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়েছে। ছয়টি মামলার রায় হয়েছে। এসব রায়ের অধিকাংশই পূর্বাচলে প্লট বরাদ্দ সংক্রান্ত।

সচিব সাইদুর রহমান জানান, এসব মামলার তদন্তে পূর্বাচলে ৬০ কাঠা জমি, একটি বিলাসবহুল বাড়ি,৯টি অভিজাত ফ্ল্যাট এবং ২০৪ দশমিক ৪১৬ শতক জমি জব্দ করা হয়েছে। জব্দ করা জমির দলিলমূল্য ১৫ কোটি ৩৩ লাখ ৮৬ হাজার ৮৮০ টাকা। এ ছাড়া ১৫৬টি ব্যাংক হিসাবে ১ হাজার ৪৫ কোটি ২৫ লাখ টাকা জব্দ করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ১৫টি ইমিগ্রেশন ব্লক করা হয়েছে।

দুদক সচিব আরও বলেন, শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল ও টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের নামে রেড নোটিশ জারির জন্য সংশ্লিষ্ট উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া যুক্তরাজ্যে একটি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠানো হয়েছে, সেটি সজীব ওয়াজেদ জয়ের বিষয়ে।

সাইদুর রহমান খান বলেন, বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে কমিশন। যৌথ তদন্ত দল মামলাগুলো নিয়ে কাজ করছে। অনুসন্ধান ও তদন্ত কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। কমিশন নিয়মিত এসব কার্যক্রম পর্যবেক্ষণ করছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন