ঢাকা   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

প্রধানমন্ত্রীর কাছে ডিপফেক ও সাইবার নিরাপত্তা নিয়ে প্রকল্প উপস্থাপন ইন্টার্নদের

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পিএম

প্রধানমন্ত্রীর কাছে ডিপফেক ও সাইবার নিরাপত্তা নিয়ে প্রকল্প উপস্থাপন ইন্টার্নদের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কর্মরত ২৫ জন ইন্টার্ন। তাঁরা ‘কমব্যাটিং ডিপফেক হেইট স্পিস: ডিজিটাল প্রিপ্রেয়ার্ডনেস ইন বাংলাদেশ’ এবং সাইবার নিরাপত্তা সচেতনতা বিষয়ে দুটি প্রকল্প প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন।

আজ মঙ্গলবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তাঁদের উপস্থাপনা ও উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভকামনা জানান।

এ সময় অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদত হোসেন স্বাধীন এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, সাক্ষাৎকালে ইন্টার্নরা তাঁদের কর্মসূচির বিভিন্ন কার্যক্রম, অর্জিত অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন