ঢাকা   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা-অগ্নিসংযোগ, তদন্ত চায় জাতিসংঘ

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৯:২৯ এএম

বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা-অগ্নিসংযোগ, তদন্ত চায় জাতিসংঘ

গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় সাম্প্রতিক হামলা ও অগ্নিসংযোগের ঘটনাগুলোর পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়া উচিত বলে মনে করে জাতিসংঘ। স্থানীয় সময় সোমবার দুপুরে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন সংস্থাটির মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক।

একইসঙ্গে তিনি বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারের কথা উল্লেখ করে সব ধরনের বিক্ষোভ শান্তিপূর্ণ রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদ ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতায় আওয়ামী লীগের সমর্থকেরা নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের এক ডজনের বেশি শাখায় হামলা চালিয়েছে। ব্যাংকটির প্রতিষ্ঠাতা ও সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ওপর ক্ষোভ থেকে প্রতিষ্ঠানটিকে লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে মনে হচ্ছে। জাতিসংঘ কি বিষয়টিকে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার হিসেবে দেখছে, নাকি এ বিষয়ে সংস্থাটির কোনো বক্তব্য রয়েছে?

জবাবে জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক বলেন, ‘আমরা বিশ্বাস করি, সহিংসতার সব কটি কর্মকাণ্ডই বাংলাদেশের জাতীয় কর্তৃপক্ষের পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা উচিত।’

বিক্ষোভের অধিকার ও সীমারেখা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘তবে অবশ্যই আমাদের দিক থেকে বলতে পারি, আমরা বিশ্বাস করি যে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার আছে। আমরা এখানে গুরুত্ব দিই যে এই বিক্ষোভ অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন