ঢাকা   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১১:৩৬ এএম

বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার চেক হস্তান্তর প্রধানমন্ত্রীর

খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন (ক্রিসমাস) উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমোদিত ৩ কোটি টাকার অনুদানের চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

আজ বুধবার সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের হাতে এই অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

সরকারি তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় এবার এই খাতে সরকারি অনুদানের পরিমাণ ১ কোটি টাকা বাড়ানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছর বড়দিন উপলক্ষে সরকারি অনুদানের পরিমাণ ছিল ২ কোটি টাকা। এবার খ্রিষ্টান ধর্মাবলম্বীদের উৎসব উদ্‌যাপনে সহায়তার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান অনুদানের অর্থ বাড়িয়ে ৩ কোটি টাকা অনুমোদন করেন।

সচিবালয়ে অনুষ্ঠিত এই চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার উপস্থিত ছিলেন।

এ ছাড়া সংসদ সদস্য ও খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আন্না মিনজ এবং ট্রাস্টের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জন গমেজসহ সম্প্রদায়ের শীর্ষ প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন