ঢাকা   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ক্যাডেট কলেজে শিক্ষার্থীপ্রতি মাসিক খরচ ৪৪,৫০০ টাকা: শিক্ষামন্ত্রী

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পিএম

ক্যাডেট কলেজে শিক্ষার্থীপ্রতি মাসিক খরচ ৪৪,৫০০ টাকা: শিক্ষামন্ত্রী

ক্যাডেট কলেজে শিক্ষার্থীপ্রতি সরকারের মাসিক খরচ ৪৪ হাজার ৫০৪ টাকা বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে মন্ত্রী এ তথ্য জানান।

ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে মন্ত্রীদের প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়।

সংরক্ষিত আসনের নিলোফার চৌধুরী মনির প্রশ্নের জবাবে আ ন ম এহছানুল হক মিলন বলেন, দেশের ক্যাডেট কলেজগুলোতে অধ্যয়নরত প্রতিটি শিক্ষার্থীর পেছনে সরকারের বার্ষিক মাথাপিছু ব্যয় ৫ লাখ ৩৪ হাজার ৪৩ টাকা। ক্যাডেট কলেজগুলো সম্পূর্ণভাবে সরকার নিয়ন্ত্রিত এবং আবাসিক হওয়ায় এখানে খাওয়া-দাওয়া, আবাসন, উন্নত শিক্ষা, খেলাধুলা এবং অন্যান্য সহপাঠ্যক্রমিক কার্যক্রমের পেছনে সরকারের এই উল্লেখযোগ্য পরিমাণ বাজেট বরাদ্দ থাকে। মন্ত্রীর তথ্য অনুযায়ী ক্যাডেট কলেজে শিক্ষার্থী প্রতি সরকারের মাসিক খরচ ৪৪ হাজার ৫০৪ টাকা।

সংরক্ষিত আসনের আরেক সদস্য মোছা. সাবিরা সুলতানার প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, দেশের ইংলিশ মিডিয়াম বা আন্তর্জাতিক মানের স্কুলগুলোর প্রায় ৭০ শতাংশেরই যথাযথ নিবন্ধন বা অনুমোদন নেই। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাঙের ছাতার মতো এসব প্রতিষ্ঠান গড়ে উঠেছে।

ইংলিশ মিডিয়াম স্কুল পরিচালনার জন্য সরকারের পক্ষ থেকে কোনো কঠোর বা কার্যকর সমন্বিত নীতিমালা না থাকায় অধিকাংশ প্রতিষ্ঠান নিজেদের ইচ্ছেমতো পরিচালিত হতো উল্লেখ করে মন্ত্রী বলেন, শিক্ষা খাতকে শৃঙ্খলায় আনতে এবং এসব প্রতিষ্ঠানকে জবাবদিহির মধ্যে নিয়ে আসতে সরকার কাজ করছে। বিদেশি কারিকুলাম বা ইংরেজি মাধ্যমের স্কুলগুলোর জন্য একটি অভিন্ন নীতিমালা প্রণয়নের কাজ চলমান রয়েছে। অনুমোদনহীন ও নিবন্ধনবিহীন স্কুলগুলোকে আইনি কাঠামোর মধ্যে আনতে বাধ্যতামূলক নিবন্ধন ব্যবস্থার আওতায় আনার প্রক্রিয়া চলছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন