ঢাকা   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হজযাত্রীদের টিকা নিতে হবে ৯০ কেন্দ্রে, তালিকা প্রকাশ

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পিএম

হজযাত্রীদের টিকা নিতে হবে ৯০ কেন্দ্রে, তালিকা প্রকাশ

২০২৭ সালের হজযাত্রীদের মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা গ্রহণের জন্য দেশের ৯০টি টিকাকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হজযাত্রীদের এসব কেন্দ্র থেকে টিকা গ্রহণ করতে হবে। আজ বুধবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, টিকা গ্রহণের তারিখ পরবর্তী সময়ে হজযাত্রীদের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে। টিকা গ্রহণের জন্য হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এবং হজ পোর্টাল (www.hajj.gov.bd) থেকে ই-হেলথ প্রোফাইল প্রিন্ট করে সঙ্গে আনতে হবে।

নির্ধারিত ৯০টি টিকাকেন্দ্রের মধ্যে দেশের ৬৪টি জেলার সিভিল সার্জন কার্যালয় এবং ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা, বগুড়া, দিনাজপুর, কুমিল্লা, কক্সবাজারসহ বিভিন্ন স্থানের সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল রয়েছে। এ বিষয়ে যে কোনো তথ্যের জন্য হজ কল সেন্টারের ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করা যাবে।

টিকাকেন্দ্রের পূর্ণাঙ্গ তালিকা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং হজ পোর্টালেপাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন