ঢাকা   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রাজধানীতে যানবাহনের গতিবেগ বেড়ে ১১ কিলোমিটার হয়েছে: প্রধানমন্ত্রী

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পিএম

রাজধানীতে যানবাহনের গতিবেগ বেড়ে ১১ কিলোমিটার হয়েছে: প্রধানমন্ত্রী

রাজধানীতে যানবাহনের গতিবেগ আগের ৪ কিলোমিটার থেকে বেড়ে প্রায় ১১ কিলোমিটারে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পর রাজধানীর সড়কগুলোতে ট্রাফিক ব্যবস্থার উন্নতি করেছে। ফলে আগের তুলনায় যানজট পরিস্থিতি ধীরে ধীরে কমে আসছে।

আজ বুধবার জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্য আবুল কালামের এক প্রশ্নের জবাবে এ কথা জানান প্রধানমন্ত্রী। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, আগে রাজধানীতে গতিবেগ ছিল মাত্র ৪ কিলোমিটার। বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পরে রাজধানীর বিভিন্ন সড়কে সামগ্রিকভাবে সম্পূর্ণ রাজধানীতে যাতে মানুষ আরও দ্রুততার সঙ্গে যাতায়াত করতে পারে, সেই জন্য ট্রাফিক ব্যবস্থার উন্নতি করেছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘পলাতক স্বৈরাচারের সময় যেই যানজট বা বিভিন্ন গাড়ির গতি যেটি ছিল ৪ কিলোমিটার। এটি এখন বৃদ্ধি পেয়ে প্রায় ১১ কিলোমিটারে এ দাঁড়িয়েছে। আগের চেয়ে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে।’

প্রধানমন্ত্রী বলেন, ঢাকা শহরের ৫০টি পয়েন্টে নতুন করে এআই সিগনাল বসানোর কাজ চলছে। বিভিন্ন পয়েন্টে পয়েন্টে নতুন ট্রাফিক সিগনাল লাইট বসানো হয়েছে। সিগনাল ট্রাফিক সিগন্যাল বসানো হয়েছে। যদিও সেগুলো এখনো শুরু করেনি। আগামী মাস দু-একের মধ্যে এগুলো কাজ শুরু করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী বলেন, মেট্রোরেলের বাকি রুটগুলো যাতে দ্রুত কাজ সম্পন্ন করা যায় সে জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ মানুষের যাতায়াতের আরও সুবিধার জন্য মনোরেলের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে চিন্তাভাবনা করছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন