ঢাকা   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে আগুন

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ এএম

ড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে আগুন

সাবেক প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন লাগার ঘটনা ঘটেছে। চট্টগ্রাম নগরের পাঁচলাইশ আবাসিক এলাকার বাসার পরিত্যক্ত গ্যারেজে বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে এ ঘটনা ঘটছে বলে জানা গেছে।

তবে আগুন বড় আকার ধারণ করার আগেই তা নিভে যায় বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, বাড়িটিতে গত দুই বছর ধরে কেউ বসবাস করেন না। গ্যারেজটিও পরিত্যক্ত অবস্থায় রয়েছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।

এদিকে ফেসবুকে ছড়িয়ে পড়া ২৯ সেকেন্ডের একটি ভিডিওতে বাড়িটির নিচতলার গ্যারেজের সামনে আগুন জ্বলতে দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। তবে আগুন কীভাবে লেগেছে, ভিডিওটি কখন ধারণ করা হয়েছে কিংবা এর পেছনে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওর একপর্যায়ে ব্যাটারি চালিত রিকশায় থাকা এক যাত্রী এটাকে ড. ইউনূসের বাড়ি বলতে শোনা যায়।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, ছোট একটি আগুনের ঘটনা আছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্তের পর বলা যাবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন