ঢাকা   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

তথ্য না দেওয়ায় কলেজ অধ্যক্ষকে জরিমানা

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৩০ পিএম

তথ্য না দেওয়ায় কলেজ অধ্যক্ষকে জরিমানা

তথ্য কমিশন নির্দেশনা দেওয়ার পরেও তথ্য সরবরাহ না করায় সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার দিগেন্দ্র বর্মন সরকারি কলেজের অধ্যক্ষ ও তথ্য প্রদানের দায়িত্বে থাকা কর্মকর্তা বিমলাংশু রায়কে ৫ হাজার টাকা জরিমানা করেছে তথ্য কমিশন। আগামী ১০ কার্যদিবসের মধ্যে আবেদনকারীকে তথ্য সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনার মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন তথ্য কমিশনে অভিযোগের শুনানি করে এই জরিমানা করেন।

তথ্য কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেখ আবু তাহের মো. আজরফ নামের এক অভিযোগকারী ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর তথ্য অধিকার আইনে দিগেন্দ্র বর্মন সরকারি কলেজের অধ্যক্ষ ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিমলাংশু রায়ের কাছে ১৩টি বিষয়ে তথ্য চেয়ে আবেদন করেন। কলেজের পরিচালনা পর্ষদের সভার কার্যবিবরণী, উপাধ্যক্ষ ও অধ্যক্ষ পদে নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি, নিয়োগ অনুমোদনের কার্যবিবরণী, নিয়োগ ও যোগদানপত্র, এমপিও সংক্রান্ত কাগজপত্র এবং বিভিন্ন মাসের বেতন-ভাতার সরকারি অংশের বিলের সত্যায়িত অনুলিপি চেয়েছিলেন তিনি।

নির্ধারিত সময়ের মধ্যে তথ্য না পেয়ে অভিযোগকারী ২০২৩ সালের ২৬ নভেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও আপিল কর্তৃপক্ষের কাছে আপিল আবেদন করেন। সেখান থেকেও প্রতিকার না পেয়ে ২০২৪ সালের ৩০ জানুয়ারি তথ্য কমিশনে অভিযোগ দায়ের করেন তিনি।

২০২৪ সালের ২২ এপ্রিল অভিযোগটির শুনানি শেষে তথ্য কমিশন অভিযোগকারীকে তথ্য অধিকার আইন সব তথ্য সরবরাহের জন্য বিমলাংশু রায়কে নির্দেশ দেন। সিদ্ধান্তপত্র পাওয়ার ১৫ কার্যদিবসের মধ্যে এসব তথ্য সরবরাহ করতে বলা হয়েছিল। কিন্তু কমিশনের নির্দেশনার পরেও তথ্য সরবরাহ করা হয়নি জানিয়ে অভিযোগকারী পুনরায় তথ্য কমিশনে অভিযোগ দায়ের করেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন