ঢাকা   সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এই বৈঠকের পর ফ্যাসিবাদ বিরোধী ঐক্য আরও সুদৃঢ় হবে: মাহদী আমিন

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পিএম

এই বৈঠকের পর ফ্যাসিবাদ বিরোধী ঐক্য আরও সুদৃঢ় হবে: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, ‘মত, পথ ও আদর্শের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদবিরোধী সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদবিরোধী যে ঐক্য রয়েছে, তা আরও সুসংহত করতে চায় সরকার।’ তিনি বলেছেন, ‘পলাতক শক্তি যাতে দেশে কোনো ধরনের নাশকতা চালাতে না পারে, সে বিষয়ে ফ্যাসিবাদবিরোধী সব শক্তি ঐক্যবদ্ধ রয়েছে।’

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার সংস্কার বাস্তবায়ন করবে জানিয়ে মাহদী আমিন বলেন, ‘দেশকে আর কেউ যেন তাঁবেদার রাষ্ট্র বানাতে না পারে সে ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ রয়েছে।’

আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মাহদী আমিন।

দুপুর ১টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের প্রতিনিধি দল। দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দলটির শীর্ষ নেতারা। প্রায় এক ঘণ্টা চলে এই বৈঠক।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন এনসিপির প্রতিনিধি দলের সদস্যরা। এ সময় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রশ্নে রাজনৈতিক ঐক্যের জন্য সরকারকেই জনগণ ও রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করতে হবে।’

চলমান সহিংসতা ও আওয়ামী লীগের ফেরার বিষয়ে ভারতের হাত রয়েছে জানিয়ে নাহিদ ইসলাম জানান, এ বিষয়ে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়েছেন।

পরে সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, এই বৈঠকের পর ফ্যাসিবাদ বিরোধী ঐক্য আরও সুদৃঢ় হবে।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, স্বাক্ষরিত জুলাই সনদ সরকার শতভাগ বাস্তবায়ন করতে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বৈঠকে ফ্যাসিবাদ ও জুলাইয়ে প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন