ঢাকা   বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিমানকে জোহানেসবার্গ-কেপটাউনে সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব দ. আফ্রিকার

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০১:০২ পিএম

বিমানকে জোহানেসবার্গ-কেপটাউনে সরাসরি ফ্লাইট চালুর প্রস্তাব দ. আফ্রিকার

বাংলাদেশের সঙ্গে আকাশপথে যোগাযোগ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকা। দেশটির জোহানেসবার্গ ও কেপটাউনে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট চালুর প্রস্তার দিয়েছে দেশটি। বিষয়টি সক্রিয় বিবেচনার আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

আজ বুধবার সকালে সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার অনিল সুকলালের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। এ সময় দুই দেশের মধ্যে বিমান যোগাযোগ বৃদ্ধি এবং পর্যটন খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে দেশটিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট চালুর আগ্রহের কথা জানানো হয়। জবাবে মন্ত্রী বলেন, দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির যাতায়াতের সুবিধার্থে জোহানেসবার্গ ও কেপটাউনের সঙ্গে বিমান যোগাযোগ বাড়ানো গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এসব গন্তব্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়টি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করবে।

বৈঠকে বাংলাদেশের পর্যটন খাতের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। মন্ত্রী বলেন, দেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করার মতো। দুই দেশের পর্যটন খাতের পারস্পরিক উন্নয়ন, সাংস্কৃতিক বিনিময় এবং পর্যটক যাতায়াত বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

এদিকে দুই দেশের পর্যটন খাতের উন্নয়নে সমন্বয়, অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা জোরদার করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেন দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার।

সাক্ষাৎকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দক্ষিণ আফ্রিকা হাইকমিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন