ঢাকা   বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

১৬ ডিসেম্বর ভারতে বিমান বাংলাদেশের ফ্লাইট শিডিউল

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০১:০২ পিএম

১৬ ডিসেম্বর ভারতে বিমান বাংলাদেশের ফ্লাইট শিডিউল

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে বর্তমানে রয়েছে ১৯টি উড়োজাহাজ। দেশের একমাত্র রাষ্ট্রীয় (পতাকাবাহী) এই বিমান পরিবহন সংস্থা মার্কিন নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ২৫টি এবং ইউরোপীয় নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস থেকে ১০টি—অর্থাৎ মোট ৩৫টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তি করেছে। তবে বর্তমান বহরে থাকা ১৯টি এয়ারক্রাফট দিয়ে ২৪টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে।

এসব আন্তর্জাতিক রুটের মধ্যে প্রতিবেশী দেশ ভারতের ৩টি রুটে ফ্লাইট রয়েছে বিমানের। এর মধ্যে নিকটতম দূরত্বে ফ্লাইট ভারতের পশ্চিমবঙ্গে কলকাতায়। বাকি দুটি রুট রাজধানী নয়াদিল্লি এবং দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর রাজধানী চেন্নাই।

বিমানের ফ্লাইট পরিচালনা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ থেকে ভারতের সবচেয়ে জনপ্রিয় বা চাহিদার রুট হলো কলকাতা। ব্যবসা, ভ্রমণ, শিক্ষা ও চিকিৎসা সেবা নিতে আসা-যাওয়া চলে কলকাতা রুটে। চিকিৎসা ও শিক্ষার জন্য যাত্রীরা বাংলাদেশ থেকে আকাশপথে যান চেন্নাইয়ে; ব্যবসা বা অফিশিয়াল কার্যক্রমে যাওয়া হয় দিল্লি।

ভারতসহ সব রুটে প্রতি বছর দুইবার করে ফ্লাইট শিডিউল বা সূচি করে থাকে বিমান। একটি গ্রীষ্মকালীন সূচি, অন্যটি শীতকালীন সূচি। প্রতি বছর ২৫ অক্টোবর থেকে ২৭ মার্চ পর্যন্ত গ্রীষ্মকালীন সূচি। অন্যদিকে ২৮ মার্চ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত শীতকালীন সূচি নির্ধারণ করে থেকে বিমান।

বর্তমানে শীতকালীন সূচিতে বিমানের কলকাতা, দিল্লি ও চেন্নাই— এই তিনটি রুটে প্রতি সপ্তাহে ১২টি ফ্লাইট রয়েছে। এর মধ্যে কলকাতায় সপ্তাহে সাত দিনই একটি করে ফ্লাইট রয়েছে। চেন্নাইয়ে শীতকালীন সূচিতে প্রতি সপ্তাহের সোম ও বুধবার বিমানের ফ্লাইট রয়েছে।

আর রাজধানী নয়াদিল্লিতে সপ্তাহে সোম, বৃহস্পতি এবং শুক্রবার— এই তিন দিন একটি করে মোট তিনটি ফ্লাইট রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের। সে হিসেবে যদি শিডিউল বা সূচিতে কোনো পরিবর্তন না করা হয়, তাহলে আগামী ১৬ ডিসেম্বর বুধবার দিল্লির পথে উড়বে না বিমানের ফ্লাইট।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন