ঢাকা   বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জিয়াউল আহসানের মতো মানুষের বেঁচে থাকার অধিকার নেই: চিফ প্রসিকিউটর

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পিএম

জিয়াউল আহসানের মতো মানুষের বেঁচে থাকার অধিকার নেই: চিফ প্রসিকিউটর

আওয়ামী লীগ সরকারের সময় শতাধিক ব্যক্তিকে গুম করে হত্যার ঘটনায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন হয়েছে। আজ বুধবার রাষ্ট্রপক্ষে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এম এইচ তামিম যুক্তি–তর্ক উপস্থাপন করেন। পরে আগামীকাল বৃহস্পতিবার পরবর্তী দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১।

আজ যুক্তি–তর্ক উপস্থাপনের পুরো কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান কারাগার থেকে ভার্চুয়ালি অংশ নেন।

শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, সরকারের প্রশ্রয়ের কারণেই এ ধরনের ব্যক্তিরা নৃশংস ও নিষ্ঠুর অপরাধ করেছেন। তাঁরা ‘মনস্টার’ বা দানবে পরিণত হয়েছেন। মানুষের জানমাল তাঁদের হাতে জিম্মি ছিল। জনগণের জানমালের নিরাপত্তা না দিয়ে রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। জিয়াউল আহসানকে কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না। সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া জিয়াউল আহসানকে ‘পারসোনা নন গ্রাটা’ (অবাঞ্ছিত) ঘোষণা করেছিলেন। যার কারণে তিনি ক্যান্টনমেন্টে প্রবেশ করতে পারতেন না। এ ধরনের মানুষকে পৃথিবী থেকেই ‘পারসোনা নন গ্রাটা’ করে দেওয়া উচিত।

ট্রাইব্যুনাল থেকে বের হবার পর ‘পারসোনা নন গ্রাটা’ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, অপরাধ প্রমাণিত হলে একজন ব্যক্তির মৃত্যুদণ্ড হতে পারে। তিনি জিয়াউল আহসানকে মৃত্যুদণ্ডাদেশ দিয়ে দুনিয়া থেকেই পারসোনা নন গ্রাটা করার কথা বোঝাতে চেয়েছেন। আক্ষরিক বা প্রতীকী অর্থে বলেছেন, ‘হি শুড বি পারসোনা নন-গ্রাটা ফ্রম দ্য ওয়ার্ল্ড’। অর্থাৎ শুধু ক্যান্টনমেন্টের ভেতরে নয়, এ ধরনের মানুষের পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন