ঢাকা   বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে জয়িতা ফাউন্ডেশনকে কার্যকর প্রতিষ্ঠান করার পরামর্শ

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ পিএম

নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে জয়িতা ফাউন্ডেশনকে কার্যকর প্রতিষ্ঠান করার পরামর্শ

নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, তৃণমূল পর্যায়ে নারী উদ্যোক্তা তৈরি এবং নারীবান্ধব বাজার কাঠামো গড়ে তুলতে জয়িতা ফাউন্ডেশনকে কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি। এ জন্য নারীদের বহুমুখী ব্যবসা উদ্যোগে প্রয়োজনীয় প্রশিক্ষণ, সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে জয়িতাকে একটি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠার পরামর্শ দিয়েছে কমিটি।

জাতীয় সংসদ ভবনে আজ বৃহস্পতিবার নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এসব পরামর্শ দেওয়া হয়। সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে জয়িতা ফাউন্ডেশনের বর্তমান কার্যক্রম বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। বর্তমানে যেসব ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে কিশোর-কিশোরী ক্লাব সম্প্রসারিত হয়েছে, সেসব কার্যক্রমের অগ্রগতি নিয়েও আলোচনা হয়।

বৈঠকে সভাপতি জনপ্রতিনিধিদের নিজ নিজ নির্বাচনী এলাকার কিশোর-কিশোরী ক্লাব পরিদর্শনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নারীর ক্ষমতায়নে প্রান্তিক নারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ এবং নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে জয়িতা ফাউন্ডেশনের কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব দেন।

জয়িতা ফাউন্ডেশনের কার্যক্রম আরও জোরদার করতে কমিটির পক্ষ থেকে মনিটরিং ও পরিদর্শনের পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীন শূন্য পদগুলো পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে কমিটি।

শিশুদের বিকাশের জন্য বাংলাদেশ শিশু একাডেমির মাধ্যমে দেশের প্রত্যেক জেলা ও উপজেলায় আলাদা কর্মসূচি নেওয়ার পরামর্শ দিয়েছে কমিটি। পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম বাস্তবায়নে আন্তমন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

কমিটির সভাপতি সেলিমা রহমানের সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য ও মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন, রাশেদা বেগম হীরা, বিলকিস ইসলাম, আন্না মিনজ, নূরুন্নিসা সিদ্দীকা, সাবিকুন্নাহার এবং নুসরাত তাবাসসুম জ্যোতি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন