৪৬তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ এক হাজার ৪১৬ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার। নিয়োগপ্রাপ্তদের ২০ ডিসেম্বর সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক নির্ধারিত কার্যালয়ে যোগ দিতে বলা হয়েছে।
আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় তাঁদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগ থেকে পরবর্তী কোনো নির্দেশনা না পেলে উল্লিখিত তারিখেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগে যোগদান করতে হবে। কেউ নির্ধারিত তারিখে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত নন, ধরে নিয়ে তাঁর নিয়োগপত্র বাতিল করা হবে।
গত ৮ ফেব্রুয়ারি ৪৬ তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন এক হাজার ৪৫৭ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করে।





