ঢাকা   রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে রিট

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পিএম

স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে রিট

ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। কক্সবাজারের মহেশখালীর কুতুবজোমের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রহিম উল্লাহসহ চারজন আজ রোববার এই রিট করেন। বাকিরা হলেন—মো. জুলহাস উদ্দিন, মোশরাফ হোসেন ও তামজেদ উল্লাহ।

রিটে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিবকে বিবাদী করা হয়েছে। রিটকারীদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনকারীদের মধ্যে রহিম উল্লাহ ও জুলহাস উদ্দিন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। তৃতীয় আবেদনকারী সৌদি আরব এবং চতুর্থ আবেদনকারী মালদ্বীপে বসবাস করেন। তাঁরা দুজনই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটার হিসেবে ভোট দিয়েছেন।

আবেদনে বলা হয়, জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটদানের ব্যবস্থা চালু হওয়ায় স্থানীয় নির্বাচনেও একই সুযোগ নিশ্চিত করার আইনি ও প্রযুক্তিগত সক্ষমতা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ১২২টি দেশের ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন প্রবাসী ভোটার নিবন্ধন করে পোস্টাল ব্যালটে ভোট দেন। জাতীয় নির্বাচনে এই ব্যবস্থা কার্যকরভাবে প্রয়োগের পরও স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটদানের জন্য নির্বাচন কমিশন কোনো আইনি, প্রাতিষ্ঠানিক বা পদ্ধতিগত কাঠামো গড়ে তোলেনি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন