ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হিন্দু -মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই: মির্জা ফখরুল

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১১:৩৭ পিএম

হিন্দু -মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই: মির্জা ফখরুল

হিন্দু -মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই: মির্জা ফখরুল

হিন্দু -মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই: মির্জা ফখরুল

এমটিনিউজ২৪ ডেস্ক : 'হিন্দু প্রতিনিধি সম্মেলন ২০২৫" মাতুয়া বহুজন সমাজ ঐক্যজোটের আলোচনা সভায় তাদেরকে ধানের শীষে ভোট দেয়ার প্রতিশ্রুতিবদ্ধ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্লোগান ধরে বলেন, হিন্দু -মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই। উপস্থিতি সবাই এই স্লোগান ধরেন।

মাতুয়া বহুজন সমাজের কাছে থেকে পাওয়া দাবি তারেক রহমানের কাছে তুলে ধরে মির্জা ফখরুল বলেন, এই দাবি গুলো তখনই বাস্তবায়ন হবে, যখন আমাদের নেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রীর পদে বসাতে পারবেন। ধানের শীষে ভোট দিতে হবে। সেই ব্যাপারে কি আপনারা আজ কথা দিচ্ছেন? আমি আপনাদের কাছ থেকে সেই প্রতিশ্রুতি শুনতে চাই। কথা দিচ্ছেন তো, আপনারা আমার নেতাকে প্রধানমন্ত্রীত্বের পদে প্রতিষ্ঠিত করবেন?

তাহলে আসুন, আমরা একসাথে স্লোগান দেই—“হিন্দু-মুসলমান ভাই ভাই”,“হিন্দু-মুসলমান ভাই ভাই, ধানের শীষে ভোট চাই”

শনিবার রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনিস্টিটিউট মিলনায়তনে মাতুয়া বহুজন সমাজ ঐক্যজোটের আয়োজিত ' হিন্দু প্রতিনিধি সম্মেলন ২০২৫" বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা সেই বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা চাই, অতীতের তিক্ততা ভুলে, পুরনো বিভাজন পেছনে ফেলে একটি সত্যিকার অর্থে অসাম্প্রদায়িক, প্রগতিশীল ও গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে।

আমাদের দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বীর উত্তম, সেই বাংলাদেশ স্বপ্ন দেখেছিলেন এবং যা গড়ে তুলতে শুরু করেছিলেন।

মাতুয়া বহুজন সমাজের পক্ষ থেকে যে দাবি এসেছে, তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে পড়ে শোনান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাহলো -অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন বাস্তবায়ন,সংখ্যালঘু সুরক্ষা আইন,জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন,সংখ্যালঘু মন্ত্রণালয় প্রতিষ্ঠা,দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন, ট্রাস্টের পরিবর্তে হিন্দু ফাউন্ডেশন, মনোনয়ন ও জাতীয় সংসদসহ জাতীয় জীবনের সর্বস্তরে সংখ্যালঘু সম্প্রদায়ের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ। এছাড়াও, বিভিন্নভাবে আপনাদের ওপর কিছু মামলা চাপিয়ে দেওয়া হয়েছে, সেগুলো প্রত্যাহারের দাবিও তুলেছেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন