ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রাতে আমেরিকার পথে যাত্রা করব, দেখা যাক আবার কী হয়: সোহেল তাজ

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৫, ০৬:৫৬ পিএম

রাতে আমেরিকার পথে যাত্রা করব, দেখা যাক আবার কী হয়: সোহেল তাজ

রাতে আমেরিকার পথে যাত্রা করব, দেখা যাক আবার কী হয়: সোহেল তাজ

রাতে আমেরিকার পথে যাত্রা করব, দেখা যাক আবার কী হয়: সোহেল তাজ

এমটিনিউজ২৪ ডেস্ক : আজ রাতে হাইকোর্টের আদেশ নিয়ে আমেরিকায় যাত্রা করবেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে এ তথ্য জানান তিনি।

ফেসবুক পোস্টে সোহেল তাজ বলেন, ‘মগের মুল্লুক হতভাগা একটা দেশ, খেলোয়াড় পরিবর্তন হয় কিন্তু খেলা একই থেকে যায়। আজকে রাতে আমি হাইকোর্টের আদেশ নিয়ে আমেরিকার পথে যাত্রা করব, দেখা যাক আবার কী হয়। সব কিছু জানাব।’

এর আগে ‘ভ্রমণরোধ’ থাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে দেশত্যাগে বাধা দেওয়া হয়। গত ২৬ সেপ্টেম্বর সোহেল তাজের বোন মাহজাবিন আহমদ মিমি সংবাদমাধ্যমে এ তথ্য জানান। তাই এবার  হাইকোর্টের আদেশ নিয়েই যুক্তরাষ্ট্র যাচ্ছেন তিনি। 

আওয়ামী লীগ সরকারের আমলে ২০০১ সালের নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ। ২০০৮ সালে একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সোহেল তাজ।

একই বছরের ৩১ মে মন্ত্রিসভা থেকে ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে পদত্যাগ করেন তিনি। ২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন সোহেল তাজ। তবে প্রক্রিয়াগত ভিত্তিতে এটি তখন গ্রহণ না করা হলে, ৭ জুলাই আবারও পদত্যাগপত্র পেশ করলে তা গৃহীত হয়।

পরে তিনি অভিযোগ করেন, তার পথে ‘নানা রকম বাধা সৃষ্টি’ করা হচ্ছে এবং তার ‘নির্দেশনা অমান্য’ করা হচ্ছে। এসব কারণেই তার পদত্যাগের সিদ্ধান্ত। এরপর কখনই আর রাজনীতিতে জড়াননি তিনি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন