ঢাকা   বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রাজধানীর ধোলাইপাড়ে বাসে আগুন

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ০৮:৫৫ পিএম

রাজধানীর ধোলাইপাড়ে বাসে আগুন

রাজধানীর ধোলাইপাড়ে বাসে আগুন

রাজধানীর ধোলাইপাড়ে বাসে আগুন

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর ধোলাইপাড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পোস্তগোলা স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নেভাতে সক্ষম হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে ধোলাইপাড়ে একটি বাসে আগুন লাগার খবর পাই। পোস্তগোলা স্টেশনের দুটি ইউনিট সেখানে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

এর আগে রাজধানীর বিভিন্ন এলাকায় একের পর এক যানবাহনে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও পেট্রলবোমা হামলার ঘটনা ঘটে। মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত রমনা, উত্তরা, মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় অন্তত পাঁচটি ঘটনা ঘটে।

রমনায় পুলিশের একটি পিকআপ ভ্যান ও উত্তরায় একটি মাইক্রোবাসে আগুন লাগার কারণ ‘যান্ত্রিক ত্রুটি’ বলে দাবি করেছে পুলিশ। তবে মিরপুরের শাহ আলী এলাকায় একটি বাসে আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এছাড়া মঙ্গলবার গভীর রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশমুখে ককটেল বিস্ফোরণে একজন আনসার সদস্য আহত হন। একই রাতে মোহাম্মদপুরের প্রিপারেটরি স্কুলে ছোড়া হয় দুটি পেট্রলবোমা। বুধবার দুপুরে মিরপুরের সনি সিনেমা হলের সামনে দুর্বৃত্তরা আরেকটি বাসে আগুন দেয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন