ঢাকা   শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

প্রশিক্ষণ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন রেলের ১২ কর্মী

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:১৪ এএম

প্রশিক্ষণ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন রেলের ১২ কর্মী

‘বাংলাদেশ রেলওয়ের রোলিংস্টক ব্যবস্থাপনা এবং রক্ষণাবেক্ষণ উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় লোকোমোটিভ রক্ষণাবেক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা প্রশিক্ষণের জন্য দক্ষিণ কোরিয়া যাচ্ছেন। দক্ষিণ কোরিয়া সরকারের অনুদান প্রকল্পের আওতায় বাংলাদেশ রেলওয়ের লোকোমোটিভ রক্ষণাবেক্ষণ কর্মীদের দক্ষতা উন্নয়ন কর্মসূচীর অংশ হিসেবে এই প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) তারা দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। প্রশিক্ষণে বিভিন্ন লোকোমোটিভ কারখানা ও লোকোসেডের ১০ জন এবং সমন্বয়ক হিসেবে দুইজন কর্মকর্তা অংশ নিচ্ছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত এই প্রশিক্ষণটি দক্ষিণ কোরিয়ার বুশানে কোরিয়া রেল ওয়ার্কসপে অনুষ্ঠিত হবে। প্রকল্পটি দক্ষিণ কোরিয়া সরকারের অর্থ সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।

প্রকল্পের আওতায় এরই মধ্যে পাহাড়তলী ডিজেল ওয়ার্কসপে দুই দফায় মোট ৬০ জন কর্মী অংশ গ্রহণ করেন। কোরিয়ান প্রশিক্ষকরা তাদেরকে প্রশিক্ষণ প্রদান করেন এবং প্রশিক্ষণ শেষে পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ রেলওয়েকে মূল্যায়ন প্রতিবেদন দাখিল করেন। মূল্যায়নের ভিত্তিতে প্রশিক্ষণার্থীদের নির্বাচন করা হয়েছে।

 

বার্তাবাজার/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন