ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হাদির ছোট্ট কফিনে সবার হাত

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৯ পিএম

হাদির ছোট্ট কফিনে সবার হাত

জুলাই বিপ্লবী শহীদ শরিফ ওসমান হাদির লাশ ঢাকায় পৌঁছেছে। তার লাশ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৫ ফ্লাইটটি শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এরপর বিমানবন্দরে শহীদ হাদির লাশ গ্রহণ করেন সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান, সৈয়দা রিজওয়ানা হাসান, মোস্তফা সারোয়ার ফারুকী, বশির আহমেদ ও ডা. সায়েদুর রহমান। এছাড়া ছিলেন আমার দেশ সম্পাক মাহমুদুর রহমান, বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ, জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, ডাকসু ভিপি সাদিক কায়েম, ইনকিলাব মঞ্চের বুরহান উদ্দিন ও জাবের। একই সঙ্গে বোন-জামাই আমিরুল ইসলামও উপস্থিত ছিলেন। অপরদিকে, হাদির লাশের সঙ্গে সিঙ্গাপুর থেকে আসেন তার বড় ভাই আবু বকর।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন