ঢাকা   শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

তারেক রহমানের পোস্ট, ‘অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে!’

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৪ এএম

তারেক রহমানের পোস্ট, ‘অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে!’

তারেক রহমানের পোস্ট, ‘অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে!’

তারেক রহমানের পোস্ট, ‘অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে!’

এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০২ ফ্লাইটটি সিলেটে অবতরণ করেছে। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার কিছুটা আগে সেখানে অবতরণ করে। এখানে প্রায় ১ ঘণ্টার  গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ডের পর সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবে।

জানা গেছে, বেলা ১১টা ৪৫ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

এদিকে, দেশে ফিরেই সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে একটি পোস্ট দিয়েছেন তারেক রহমান। ওই পোস্টে তিনি দুটি ছবি পোস্ট করে লেখেন, ‘অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে!’ ছবি দুটির একটিতে দেখা যায় তারেক রহমানকে। অপরটিতে তার সঙ্গে তার স্ত্রী জুবাইদা রহমানকে দেখা যায়। 

এদিকে তারেক রহমানের মেয়ে জাইমা রহমান একই কথা লিখে নিজের ফেসবুক আইডি থেকে একটি ছবি পোস্ট করেছেন।

ছবিটিতে তারেক রহমান-জুবাইদা রহমানের সঙ্গে দেখা যায় তাদের একমাত্র সন্তান জাইমা রহমানকে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন