ঢাকা   শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

টঙ্গীতে জুবায়েরপন্থিদের জোড় ও বিশ্ব ইজতেমা না করার নির্দেশ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ১০:৩৪ এএম

টঙ্গীতে জুবায়েরপন্থিদের জোড় ও বিশ্ব ইজতেমা না করার নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য তাবলীগ জামাতের জুবায়েরপন্থিদের টঙ্গী ময়দানে প্রস্তাবিত জোড় ও আগামী বিশ্ব ইজতেমা না করার নির্দেশ দিয়েছে সরকার।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-৬ শাখার উপসচিব মো. আনোয়ার পারভেজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে আগামী ২ থেকে ৪ জানুয়ারি পর্যন্ত ‘খুরুজের জোড়’ এবং ২২ থেকে ২৪ জানুয়ারি ‘বিশ্ব ইজতেমা-২৬’ অনুষ্ঠানের অনুরোধ জানানো হয়। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে উল্লেখিত সময়সূচিতে ওই মাঠে কোনো ধরনের সমাবেশ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, নির্বাচন-পূর্ব সময়ে টঙ্গী ময়দানে ‘খুরুজের জোড়’ ও ‘বিশ্ব ইজতেমা-২০২৬’-সহ যে কোনো ধরনের সমাবেশ অনুষ্ঠান থেকে বিরত থাকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন