ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ০৬:২৯ পিএম

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

চীন-বাংলাদেশ বন্ধুত্ব এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে খা‌লেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য ক‌রে‌ছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান।

বুধবার (৩১ ডিসেম্বর) খা‌লেদা জিয়া‌কে নি‌য়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য ক‌রে‌ছেন মুখপাত্র।

লিন জিয়ান বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে চীন গভীর শোক প্রকাশ করছে। একই সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং জিয়া পরিবারের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করছে। খালেদা জিয়া চীনা জনগণের একজন পুরনো এবং প্রিয় বন্ধু, দীর্ঘদিন ধরে চীন-বাংলাদেশ বন্ধুত্বের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

মুখপাত্র ব‌লেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি চীন-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে সক্রিয় প্রচেষ্টা চালিয়েছিলেন এবং দুই দেশ দীর্ঘমেয়াদি বন্ধুত্ব, সমতা এবং পারস্পরিক সুবিধা সমন্বিত সহযোগিতার ব্যাপক অংশীদারিত্ব প্রতিষ্ঠা করেছিলেন।

তিনি আরও বলেন, চীন-বাংলাদেশ বন্ধুত্ব এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন