ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিপুল ভোটে এগিয়ে শিবিরের ভিপি প্রার্থী

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ১০:৩৫ পিএম

বিপুল ভোটে এগিয়ে শিবিরের ভিপি প্রার্থী

জকসুর ২৯ কেন্দ্রের ফলাফল: বিপুল ভোটে এগিয়ে শিবিরের ভিপি প্রার্থী

জকসুর ২৯ কেন্দ্রের ফলাফল: বিপুল ভোটে এগিয়ে শিবিরের ভিপি প্রার্থী

এমটিনিউজ২৪ ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ৩৩টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে শিবির সমর্থিত ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম ৪০৬০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল-ছাত্রঅধিকার সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী এ কে এম রাকিব ৩৫৫৬ ভোট পেয়েছেন। ২৯ কেন্দ্রের ফলাফলে রিয়াজুল ৫০৪ ভোটে এগিয়ে আছেন।

বুধবার (৭ জানুয়ারি) রাত ৯টায় সর্বশেষ ২৯তম কেন্দ্র হিসেবে অর্থনীতি বিভাগের কেন্দ্রের ফলাফল ঘোষণা হয়। এই কেন্দ্রে ভিপি প্রার্থী রিয়াজুল ১৭৭ ভোট আর রাকিব পেয়েছেন ১৩৩ ভোট।

নির্বাচন কমিশন কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে এসব তথ্য জানা গেছে। তবে এখনো ৬টি কেন্দ্রের ফলাফল পাওয়া যায়নি।

গতকাল মঙ্গলবার জকসু ও হল সংসদ নির্বাচনে ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে ভোটগ্রহণ করা হয়। সকাল ৯টায় শুরু হওয়া ভোট শেষ হয় বিকেল ৩টায়। এরপর দীর্ঘ বিরতি ও কারিগরি জটিলতা কাটিয়ে রাত সাড়ে ১২টার পর শুরু হয় ভোটগণনা। অপটিক্যাল মার্ক রেকগনিশন (ওএমআর) মেশিনে ভোটগণনা করা হচ্ছে।

জকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলি জানিয়েছেন, স্বচ্ছতা নিশ্চিত করতে প্রথমে ৩০০ ভোট হাতে গণনা করা হয়। এরপর একই ভোট দুটি ওএমআর মেশিনে গণনা করে মিলিয়ে দেখা হয়। যেই মেশিনের ফল হাতে গণনার সঙ্গে মিলবে, সেই মেশিনে পরবর্তী ভোট গণনা চলবে। নিয়মিতভাবে হাতে গণনার মাধ্যমে ওএমআর মেশিন যাচাই করা হচ্ছে।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ওএমআর মেশিনে কারিগরি ত্রুটির কারণে ভোট গণনা সাময়িকভাবে স্থগিত হয়। পরে সব পক্ষের সঙ্গে আলোচনা শেষে রাত দেড়টার দিকে ফের গণনা শুরু হয়।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান জানিয়েছেন, কেন্দ্রীয় সংসদে ১৬,৬৪৫ জন এবং হল সংসদে ১,২৪২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ক্যাম্পাসে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সিসিটিভি কভারেজের মাধ্যমে ভোটকেন্দ্র মনিটর করা হচ্ছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন