ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আমরা ক্ষমতায় গেলে কুমিল্লা নামেই বিভাগ হবে ইনশাআল্লাহ: তারেক রহমান

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ১১:৩৭ এএম

আমরা ক্ষমতায় গেলে কুমিল্লা নামেই বিভাগ হবে ইনশাআল্লাহ: তারেক রহমান

আমরা ক্ষমতায় গেলে কুমিল্লা নামেই বিভাগ হবে ইনশাআল্লাহ: তারেক রহমান

আমরা ক্ষমতায় গেলে কুমিল্লা নামেই বিভাগ হবে ইনশাআল্লাহ: তারেক রহমান

এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন,আমরা ক্ষমতায় গেলে কুমিল্লা নামেই বিভাগ হবে ইনশাআল্লাহ । কুমিল্লা অঞ্চলে অনেক খাল রয়েছে। আমরা কৃষি কাজের জন্য খাল খনন প্রকল্প হাতে নিবো। 

এ অঞ্চলে আমরা সবাইকে নিয়ে খাল খনন করবো। রোববার (২৫ জানুয়ারি) রাত পৌনে ১১টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ফুলতলী (ডিগবাজি) মাঠে বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বিএনপি অতীতে কয়েকবার দেশ পরিচালনা করেছে। বিএনপি যখন দেশ পরিচালনা করেছে তখন নারীদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করেছে স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত, কৃষকদের ৫ হাজার কৃষি ঋণ এবং ১০ হাজার টাকা পর্যন্ত সুদ মওকুফ করেছে। আরো অনেক বেশি কাজ করেছে।

তিনি আরো বলেন, আমাদের ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড নিয়ে অন্যান্য দল অনেক সমালোচনা করেছে। আমি শুনেছি, আপনারাও পত্র-পত্রিকায় দেখেছেন। এরা যা কয় বলুক, কিছু যায় আসে না আমাদের। আপনারা এখানে লাখ মানুষ উপস্থিত আছেন। আপনারা ধানের শীষকে জয়যুক্ত করে সরকার গঠন করলে আমরা চোখ বন্ধ করে আমাদের কাজ করতে থাকব। যে কাজগুলো করলে এই দেশের খেটে খাওয়া মানুষের উপকার হবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে জনগণের ভাগ্য পরিবর্তন করতে হবে। জনগণ যদি এখন ১০ শতাংশ ভালো থাকে, যাতে আমরা ২০ শতাংশ করতে পারি। ১০০ শতাংশ ধীরে ধীরে যাব আমরা। কিন্তু অন্তত ২০ শতাংশ নিলেও আমরা অনেক দূর এগুতে পারব।

এ সময় বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও কুমিল্লা ১১টি সংসদীয় আসনের নির্বাচনি সমন্বয়ক আমিন উর রশিদ ইয়াছিন, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও কুমিল্লা-৬ আসনের প্রার্থী মনিরুল হক চৌধুরী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি কুমিল্লা-৭ আসনের প্রার্থী জাকারিয়া তাহের সুমন, সাধারণ সম্পাদক আশিকুর রহমান ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন