ঢাকা   রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ধর্ম যার যার রাষ্ট্র সবার: মির্জা ফখরুল

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৫ এএম

ধর্ম যার যার রাষ্ট্র সবার: মির্জা ফখরুল

ধর্ম যার যার রাষ্ট্র সবার: মির্জা ফখরুল

এমটিনিউজ২৪ ডেস্ক : মির্জা ফখরুলবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটা দল আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধে সমর্থন করা তো দূরে থাক বরং তারা বিরোধিতা করেছে। তারা পাকিস্তান সেনাবাহিনীদের সমর্থন করেছে। আমাদের লোকজনদেরকে বিশেষ করে মহিলাদেরকে তাদের হাতে তুলে দিয়েছে। সেই দলটি আপনাদের সামনে আজকে ভোটের জন্য এসেছে।

শনিবার (৩১ জানুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের ঢোলার হাট এলাকায় নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, দাঁড়িপাল্লা পথিক নিয়ে তারা আসছে ভোটের জন্য। আমরা কি সেই দলকে সমর্থন করতে পারি? দেশের স্বাধীনতাকেই বিশ্বাস করেনি। মাফও চায়নি একদিনের জন্য। যদি ক্ষমা চাইত, মাফ চাইত তাহলে কথা ছিল। তাও তারা চায়নি। এমন কোনো দলকে আমরা সমর্থন করতে পারি না যারা আমাদের দেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না। হিসাব সোজা, কথা পরিষ্কার। এতে আমাকে যা খুশি তাই বলেন।

তিনি বলেন, আমি নাকি হিন্দুদের দালাল, ভারতের দালাল, আওয়ামী লীগের দালাল, আমার বিরুদ্ধে বলে আমি বিশ্বাস করি আমার ধর্মে ইসলাম ধর্মে। তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে। সেজন্যই বলি ধর্ম যার যার রাষ্ট্র সবার।

বিএনপি মহাসচিব বলেন, আপনাকে বেছে নিতে হবে কোন মার্কাটা কোন দলটা আপনার বন্ধু। আপনার পক্ষে থাকবে। আপনার কথা বলবে। এবার ৫ আগস্টের পরে আমাদের বিএনপি নেতাকর্মীরা আপনাদের পাশে ছিল। মন্দির মন্ডপ পাহারা দিছে। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন