ঢাকা   শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের দায়িত্ব গ্রহণ সময়ের ব্যাপার মাত্র’

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১১ পিএম

‘প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের দায়িত্ব গ্রহণ সময়ের ব্যাপার মাত্র’

‘প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের দায়িত্ব গ্রহণ সময়ের ব্যাপার মাত্র’

এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-র চেয়ারম্যান ও ভোলা-১ (সদর) আসনে বিএনপি জোটের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, দেশের সব জাতীয়তাবাদী শক্তি এবং ভোটারদের সমর্থন থাকলে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের দায়িত্ব গ্রহণ সময়ের ব্যাপার মাত্র।

রবিবার বিকাল সাড়ে ৫টায় ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নে বিজেপি ও বিএনপির যৌথ উদ্যোগে ঘুইংগারহাট সংলগ্ন এলাকায় আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

আন্দালিব পার্থ বলেন, “গত কয়েকদিনে ভোলার গ্রামাঞ্চলে পায়ে হেঁটে এবং মোটরসাইকেল ব্যবহার করে বিভিন্ন স্থান পরিদর্শন করেছি। দেখা গেছে, এখানকার রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত খারাপ। ভোলা-বরিশাল সেতু এখনও নেই, মেডিকেল কলেজ নেই এবং তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সীমিত। তাই আমাদের ভোলার উন্নয়নে আরও অনেক কাজ করতে হবে।”

সমাবেশে ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল হক, শফিউর রহমান কিরণ, হারুনুর রশিদ ট্রুম্যান, এনামুল হক এবং সাধারণ সম্পাদক রাইসুল আলম উপস্থিত ছিলেন। একই সঙ্গে ভোলা জেলা বিজেপির সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক নুরনবীও বক্তব্য দেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন