ঢাকা   বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৮ পিএম

বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী

বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী

এমটিনিউজ২৪ ডেস্ক : লক্ষ্মীপুরের রায়পুরে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। বিএনপির আদর্শে উজ্জীবিত হয়ে নেতৃত্বে এ দলে যোগদান করেছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডে নির্বাচনি পথসভায় আওয়ামী লীগ নেতা আবুল হোসেন মেম্বারের নেতৃত্বে নেতাকর্মীরা যোগদান করেন।

জানা যায়, ৬ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন মেম্বার, সদস্য আনোয়ার গাজী, সামছুল হক গাজী, জাহাঙ্গীর গাজী, শাহজালাল বেপারী ও জিয়াউল রহমান বেপারীসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপির নির্বাচনি পথসভায় উপস্থিত হন।

এ সময় ফুল দিয়ে বরন করে নেন ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশীদ হাওলাদার ও সাধারণ সম্পাদক গাজী আমিনুল আজিজ বাদশাসহ বিএনপি নেতা শেখ মাসুদ পারভেজসহ-সংগঠনের নেতারা।

মেম্বার আবুল হোসেনসহ কয়েকজন নেতা বলেন, গত ১৮ বছর তারা বিভিন্নভাবে নির্যাতন ও হয়রানি শিকার হয়েছেন চেয়ারম্যানসহ তার লোকজন দ্বারা। তারা বিএনপির আদর্শে উজ্জীবিত হয়ে নেতৃত্বে এ দলে যোগদান করেন।

দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিএনপি সভাপতি হারুন হাওলাদার বলেন, বিএনপির জনপ্রিয়তা দিনদিন বাড়ছে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতাকর্মীরা যোগ দিচ্ছেন; যা দলের সাংগঠনিক শক্তিকে মজবুত করবে। ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাই।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!