ঢাকা   সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রাষ্ট্রপতির সঙ্গে আমান আযমীর সাক্ষাৎ, দিলেন বই উপহার

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৩ এএম

রাষ্ট্রপতির সঙ্গে আমান আযমীর সাক্ষাৎ, দিলেন বই উপহার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) তাদের সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়।

এ সময় তিনি নিজের লেখা ‘বিভীষিকাময় আয়নাঘর’ এবং তার বাবা গোলাম আযমের লেখা আত্মজীবনী ‘জীবনে যা দেখলাম’ (৯ খণ্ড) রাষ্ট্রপতিকে উপহার দেন।

বিষয়টি নিজের ফেসবুকে পোস্ট করেছেন আমান আযমী। তিনি বলেন, ‘রাষ্ট্রপতি খুব আগ্রহ সহকারে উপহার নিলেন এবং উল্টেপাল্টে দেখলেন। উনার মূল্যবান সময় থেকে আমাকে অনেক সময় দেয়ার জন্য মহামান্য রাষ্ট্রপতির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।’

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন