ঢাকা   শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যেসব এলাকায় ২১ ঘণ্টা গ্যাস সরবরাহ বিঘ্ন ঘটবে

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৬ পিএম

যেসব এলাকায় ২১ ঘণ্টা গ্যাস সরবরাহ বিঘ্ন ঘটবে

যেসব এলাকায় ২১ ঘণ্টা গ্যাস সরবরাহ বিঘ্ন ঘটবে

এমটিনিউজ২৪ ডেস্ক : গ্যাস পাইপলাইন প্রতিস্থাপনের অংশ হিসেবে তিতাস গ্যাস কর্তৃপক্ষের আওতাধীন শীতলক্ষ্যা নদীর পশ্চিম দিকের বিভিন্ন এলাকায় ২১ ঘণ্টা গ্যাস সরবরাহ বিঘ্ন ঘটতে পারে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আদমজী ইপিজেডের অভ্যন্তরে ক্ষতিগ্রস্ত ২০ ইঞ্চি ব্যাসের সঞ্চালন গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটবে।

 

শীতলক্ষ্যা নদীর পশ্চিম দিকের সমগ্র নারায়ণগঞ্জ, পঞ্চবটি, মুক্তারপুর, মুন্সীগঞ্জ, জিনজিরা, শ্যামপুর (বিসিক) এলাকায় বিদ্যমান সব শ্রেণীর গ্রাহক প্রান্তে গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে বা কোনো কোনো এলাকায় গ্যাসের সরবরাহে বিঘ্ন ঘটতে পারে। এ অবস্থায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন