ঢাকা   রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নির্বাচন নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট-মন্তব্য করতে পারবেন না পুলিশ সদস্যরা: সিআইডি প্রধান

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১০ এএম

নির্বাচন নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট-মন্তব্য করতে পারবেন না পুলিশ সদস্যরা: সিআইডি প্রধান

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পুলিশ সদস্যদের সোশ্যাল মিডিয়ায় নির্বাচন-সংক্রান্ত ছবি, পোস্ট, মন্তব্য বা তথ্য শেয়ার না করার নির্দেশ দিয়েছেন সিআইডির প্রধান মো. ছিবগাত উল্লাহ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডির সদর দপ্তরে অনুষ্ঠিত ব্রিফিংয়ে তিনি এই নির্দেশনা দেন। আসন্ন নির্বাচনে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, পুলিশকে নিরপেক্ষ ও পেশাদারভাবে দায়িত্ব পালন করতে হবে।

সিআইডি প্রধান বলেন, মাঠপর্যায়ে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স ইতিমধ্যে নির্বাচনী নির্দেশিকা ও প্রশিক্ষণ প্রদান করেছে। এর পাশাপাশি নির্বাচনী এলাকায় স্থানীয় ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রাক-নির্বাচনী গুরুত্বপূর্ণ ব্রিফিং দেবেন।

মো. ছিবগাত উল্লাহ বলেন, পুলিশকে নিজের ব্যক্তিগত খাবার ও প্রয়োজনীয় বিষয় নিজেই নিশ্চিত করতে হবে। কোনো প্রার্থী বা রাজনৈতিক ব্যক্তির কাছ থেকে সহযোগিতা গ্রহণ করা যাবে না। দায়িত্বে থাকা পুলিশ কোনো ছবি, পোস্ট, মন্তব্য বা তথ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন না। পুলিশের পোশাক যথাযথ মর্যাদা ও শৃঙ্খলার সঙ্গে পরিধান করতে হবে। সর্বোচ্চ ধৈর্য, সংযম ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

সিআইডি প্রধান আরও বলেন, “সকলকে নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন বাহিনী ও প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে, যাতে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত হয়।” তিনি পুলিশ সদস্যদের স্মার্ট আউটলুক বজায় রাখার ওপরও জোর দেন।

ব্রিফিং শেষে মো. ছিবগাত উল্লাহ আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমি পূর্ণ আস্থা রাখি যে আপনাদের নিষ্ঠা, পেশাদারত্ব ও দায়িত্ববোধের মাধ্যমে আমরা একটি সুন্দর, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সক্ষম হব। এটি হবে আমাদের সকলের জন্য গৌরবের বিষয়।”

সিআইডির জেলা পর্যায়ের সকল ইউনিট অনলাইনে যুক্ত হয়ে এই ব্রিফিংয়ে অংশগ্রহণ করেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন