ঢাকা   রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ডা. রফিককে দেখতে হাসপাতালে বিএনপি মহাসচিব

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৪ পিএম

ডা. রফিককে দেখতে হাসপাতালে বিএনপি মহাসচিব

ডা. রফিককে দেখতে হাসপাতালে বিএনপি মহাসচিব

এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ রফিকুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে দেখতে সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আসেন বিএনপি মহাসচিব।

বিএমইউর কেবিন ব্লকে ডা. রফিকুল ইসলামের পাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং স্বাস্থ্যের বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নেন।

এসময় উপস্থিত ছিলেন বিএমইউ’র মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম সেলিম, সহযোগী অধ্যাপক ডা. এস এম ইউনুস আলী, অতিরিক্ত রেজিস্ট্রার ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ, সার্জিক্যাল অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) নাছির উদ্দিন ভূঁঞা প্রমুখ।

এর আগে গত বরিবার তাকে দেখতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ ডেজ এম জাহিদ হোসেন।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন রফিকুল ইসলাম। তার চিকিৎসায় গত ১৫ ফেব্রুয়ারি ১৯ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন