ঢাকা   রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হাসিনা ও পলাতক আসামিদের প্রত্যর্পণ না করা পর্যন্ত ভারত সফর করবেন না তারেক রহমান: ডনের প্রতিবেদন

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৮:২৩ পিএম

হাসিনা ও পলাতক আসামিদের প্রত্যর্পণ না করা পর্যন্ত ভারত সফর করবেন না তারেক রহমান: ডনের প্রতিবেদন

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ভারতে অবস্থানরত পলাতক আসামিদের প্রত্যর্পণ না করা পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন না বলে জানিয়েছে ঢাকা। আজ রোববার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বক্তব্যের বরাতে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের সরকারবিরোধী আন্দোলনের সময় ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান। এর পর থেকে ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছে। শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশে তাঁর মৃত্যুদণ্ড হয়েছে। তাঁর প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকার একাধিকবার ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে। তবে ভারত জানিয়েছে, বাংলাদেশের প্রত্যর্পণের অনুরোধটি এখনো ‘পরীক্ষাধীন’ রয়েছে।

আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করতে পারেন-সাম্প্রতিক সময়ে বেশ জোরালোভাবে এমন আলোচনা চলছিল। তবে আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কে এম শহীদুল করিম এ বিষয়ে চলমান জল্পনা-কল্পনার অবসান ঘটান। তিনি বলেন, ভারত সফরের জন্য ‘অনুকূল পরিবেশ’ তৈরি করা প্রয়োজন। এ লক্ষ্যে শেখ হাসিনা ও অন্যান্য পলাতক আসামিকে দ্রুত প্রত্যর্পণের বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

শহীদুল করিম বলেন, ‘আমরা মনে করি, সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন। এই উদ্দেশ্যে শেখ হাসিনা ও অন্যান্য পলাতক আসামিকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করতে আমরা ভারতীয় কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছি।’

বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে যোগাযোগ করেছেন বলেও জানান তিনি।

গত সপ্তাহে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই বৈঠকের পর দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে কোনো অগ্রগতি হতে পারে—এমন আলোচনা আরও জোরালো হয়।

তবে এর পরপরই ভারতে থেকে শেখ হাসিনার গণমাধ্যমে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার বিষয়টি সফরের পরিবেশকে জটিল করে তুলেছে বলে মন্তব্য করেন শহীদুল করিম। তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হওয়ার পরও শেখ হাসিনার প্রকাশ্যে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে প্রক্রিয়াটি বাধাগ্রস্ত হয়েছে।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা একসময় গণতান্ত্রিক নেতা হিসেবে পরিচিত ছিলেন। তবে ১৫ বছর ক্ষমতায় থাকার সময়ে তিনি ক্রমেই কর্তৃত্ববাদী হয়ে উঠেছিলেন বলে অভিযোগ রয়েছে।

 

বার্তা বাজার/এআর

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন