ঢাকা   মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

৭৯ জন মিলে ২১১ জনকে তীরের মতো সোজা করে রাখব: আমির হামজা

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫১ পিএম

৭৯ জন মিলে ২১১ জনকে তীরের মতো সোজা করে রাখব: আমির হামজা

৭৯ জন মিলে ২১১ জনকে তীরের মতো সোজা করে রাখব: আমির হামজা

এমটিনিউজ২৪ ডেস্ক : বিরোধী দলের ৭৯ সংসদ সদস্য নিয়ে সরকারি দলের ২১১ সংসদ সদস্যকে তীরের মতো সোজা করবেন বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য ও আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজা।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কুষ্টিয়া শহরতলীর ত্রিমোহনী কেন্দ্রীয় জামে মসজিদে খুতবার আগে আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেছেন, চরমোনাইয়ের একজনসহ আমরা ৭৮ জন, আর শেরপুরের একজন বাকি আছে- এই ৭৯ জন, আর বাকি আছে ২১১ জন সংসদ সদস্য। মসজিদের মধ্যে বসে বলছি, ১০০ ভাগ চেষ্টা চালাব এই ৭৯ জন মিলে তাদের তীরের মতো সোজা করে রাখতে। যদি এদিক-ওদিক করে, আমরা চেপে ধরব। সেটা সংসদের ভেতরে হোক, আর বাইরে হোক। 

আমির হামজা বলেন, আমাদের কাছে দল-বেদল, ধর্ম-অধর্ম না। মানুষ হলেই তার প্রতি আমার নিজের দল যা করেছে, অন্যের দল যা করেছে, এটা হিসাব করে দেখব, সেটা বৈধ কিনা। চাঁদাবাজি আমার দলের লোক করলে অসুবিধা নেই, অন্য দলের লোক করলেই ধরা লাগবে, এটা ন্যায়বিচার না। 

তিনি বলেন, আমি এমপি ১ লাখ ৮৩ হাজার ভোট পেয়েছি শুধু এদেরই না, আমার সাড়ে ৪ লাখ ভোট, এদের সবার এমপি। আমি সবাইকে আমার নিজের আপন ভাইয়ের মতো মনে করি, আপন বোনের মতো মনে করে ইনশাআল্লাহ আগামী ৫ বছর যেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি।

এর আগে সকাল ৯টার দিকে ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এমপি হিসেবে কাজ শুরু করেন মুফতি আমির হামজা। তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হাসপাতাল চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজ শুরু করেন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!