ঢাকা   মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি

Authorরেডিও বার্তা অনলাইন

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৮ এএম

জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি

জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি

বিনোদন ডেস্ক : নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি ‘সচেতন নাগরিক সমাজ’ নামে সংগঠনটির পক্ষ থেকে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন। শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি চিঠিটি পাঠ করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সংগঠনটির আহ্বায়ক নীলা ইসরাফিল, আর সদস্য সচিব রোবাইয়াত ফাতিমা তনি।

তনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং শীর্ষ নেতারা বিভিন্ন সময় বলেছেন যে কোনো নারী দলীয় প্রধান, রাষ্ট্রপতি বা সংস্থার প্রধান হতে পারবেন না। এটি দলটির ঘোষিত নীতি।

তিনি আরও উল্লেখ করেন, জামায়াতের এই অবস্থান দেশের সংবিধানের অনুচ্ছেদ ২৭ ও ২৮ লঙ্ঘন করছে। আইন অনুযায়ী, কোনো রাজনৈতিক দল যদি লিঙ্গ সমতার বিরুদ্ধে অবস্থান নেয়, তবে তার নিবন্ধন বাতিলযোগ্য।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়, নারীর সম্মান ও সাংবিধানিক অধিকার কোনো রাজনৈতিক আপোষের বিষয় হতে পারে না। তারা দাবি করেছেন, জামায়াতের নিবন্ধন বাতিল, ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ এবং নারীর প্রতি বিদ্বেষমূলক বক্তব্যের বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর আইনগত পদক্ষেপ নিতে হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!