ঢাকা   শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মোহাম্মদপুরে চুরি-ছিনতাই রোধে পদক্ষেপ নেয়া হচ্ছে: ববি হাজ্জাজ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৮ পিএম

মোহাম্মদপুরে চুরি-ছিনতাই রোধে পদক্ষেপ নেয়া হচ্ছে: ববি হাজ্জাজ

শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, রাজধানীর মোহাম্মদপুরে চুরি-ছিনতাই রোধে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে নির্বাচনের দিন বিরোধী দলের সঙ্গে সংঘর্ষে আহতদের দেখতে যান তিনি।

সেখানে শিক্ষা প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, আমি অপপ্রচার নিয়ে চিন্তিত না। ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জয়ী হওয়ার আগে অনেক চড়াই-উতরাই পেরিয়ে আসতে হয়েছে। প্রতিপক্ষ কেন্দ্র দখলের চেষ্টা করেছে। এই হামলাকে আমরা আইন ছাড়া ছেড়ে দেব না। প্রত্যেক আহত কর্মীর বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ববি হাজ্জাজ বলেন, সেনা ক্যাম্প সরে যাওয়ায় আমার এলাকার পুলিশদের শক্তিশালী করার জন্য যথাযথ পদক্ষেপ নেয়া হবে। আদাবর বা মোহাম্মদপুর এলাকায় চুরি-ছিনতাই রোধে ৫৫০টি সিসিটিভি স্থাপন, বসিলাতে পুলিশ ক্যাম্প, পুলিশ বক্স ২০টি এবং টহল গাড়ির সংখ্যা বাড়ানো হবে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন