ঢাকা   বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জোনায়েদ সাকির নেতৃত্বে মশাল মিছিল?—অর্থ মন্ত্রণালয় বলছে সম্পূর্ণ ভিত্তিহীন

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩১ এএম

জোনায়েদ সাকির নেতৃত্বে মশাল মিছিল?—অর্থ মন্ত্রণালয় বলছে সম্পূর্ণ ভিত্তিহীন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকির নাম ব্যবহার করে একটি ‘ভিত্তিহীন’ ইভেন্ট ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রতিমন্ত্রীর সম্পৃক্ততা ছাড়াই তার নাম জড়িয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির নাম ব্যবহার করে ‘সোহরাওয়ার্দী উদ্যানে রমনা জোনের পুলিশের ডিসি মাসুদ কর্তৃক ঢাবি ছাত্র নিপীড়নের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবিতে জোনায়েদ সাকির নেতৃত্বে মশাল মিছিল’ শিরোনামে একটি ভিত্তিহীন ইভেন্ট তৈরি করা হয়েছে। এই ইভেন্টের সঙ্গে অর্থ প্রতিমন্ত্রী জোনায়েদ সাকির কোনো সম্পৃক্ততা নেই।

অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব গুজব ও ভিত্তিহীন সংবাদ বিশ্বাস না করে সবাইকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

 

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!