ঢাকা   শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান খান

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০২:০২ এএম

বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব আতাউর রহমান খান

সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আতাউর রহমান খানকে পদোন্নতি দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার (২৫ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। জনস্বার্থে জারি করা সরকারের এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আতাউর রহমান খানকে সচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হলো। নতুন এই নিয়োগের মাধ্যমে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক শীর্ষ পদের দায়িত্বভার গ্রহণ করবেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১৭ এপ্রিল রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাণিজ্য মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মাহবুবুর রহমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

সদ্য প্রয়াত এই সচিবের আকস্মিক মৃত্যুর পর দীর্ঘ এক মাস ধরে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের পদটি শূন্য ছিল। অবশেষে ঈদুল আজহার ছুটির আগেই সেই শূন্য পদে নতুন ও পূর্ণাঙ্গ সচিব নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রলায় থেকে এই গুরুত্বপূর্ণ প্রশাসনিক আদেশ জারি করা হলো।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন